সংবিধান সংস্কার পরিষদে শপথ জামায়াতের, কক্ষ ত্যাগ করলেন রুমিন ফারহানা

by Abid

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত এ পর্বে শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

শপথ কার্যক্রম চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তার এ পদক্ষেপ শপথ অনুষ্ঠানকে ঘিরে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন
banner

এর আগে জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ সম্পন্ন করেন। পরবর্তী ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সাংবিধানিক কাঠামো প্রক্রিয়ায় অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222