জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠান শুরু হওয়ার আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে এনসিপি সূত্রে জানানো হয়েছিল, দলের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ না করাও সম্ভব। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির ভেতরে শপথ না নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে দলটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এই সময় প্রকাশ করেনি।
জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা দুপুরে জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় হিসেবেই শপথ গ্রহণ সম্পন্ন করেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
টিএইচএ/
