মন্ত্রী পরিষদে বিতর্কিতদের স্থান না দিতে বিএনপির প্রতি আহ্বান

ইসলামপন্থীদের সমর্থন হারানোর আশঙ্কা

by naymurbd1999@gmail.com

নতুন মন্ত্রী পরিষদে আলেম-উলামা ও ইসলামপন্থীদের নিকট বিতর্কিত ব্যক্তিদের স্থান না দেওয়ার আহ্বান জানিয়েছে দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। সংগঠনটির আশঙ্কা— এ বিষয়ে ভুল সিদ্ধান্ত নিলে বিএনপি অচিরেই আলেম সমাজ ও ইসলামপন্থীদের সমর্থন হারাতে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির আমীর শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী বলেন,
“বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পেছনে এদেশের আলেম-উলামা ও ইসলামপন্থীদের সমর্থন একটি বড় নিয়ামক। সুতরাং নতুন মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে আলেম সমাজ ও ইসলামপন্থীদের নিকট বিতর্কিত কাউকে স্থান না দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে মন্ত্রীপরিষদের তালিকা ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে— জোনায়েদ সাকিকে সংস্কৃতি মন্ত্রণালয়  এবং ফজলুর রহমানকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই তিনজনই আলেম সমাজ ও ইসলামপন্থীদের নিকট গ্রহণযোগ্য নন। কাদের পরামর্শে বিএনপি এমন সিদ্ধান্ত নিচ্ছে আমরা জানি না। তবে বিএনপি যদি এই তালিকা বাস্তবায়ন করে, তাহলে অচিরেই তারা আলেম সমাজের সমর্থন হারাবে।”

ড. ফারুকী আরও বলেন, “মুসলিম দেশে ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে একজন ধর্মীয় বিশেষজ্ঞ আলেম ছাড়া অন্য কারও বিকল্প নেই। তাই আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি— ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব একজন যোগ্য আলেমকে দেওয়া হোক।”

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222