68
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের সরকারপ্রধান, সংসদ স্পিকার এবং মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
টিএইচএ/
