শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

by Fatih Work

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, দীর্ঘ ছয় বছরের পুরনো এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গভাবে সচল করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল, সেগুলো কাটিয়ে উঠতে এখন থেকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
banner

বিডা চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেছেন। বৈঠক শেষে আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমরা সামনের কার্যপরিকল্পনা সাজাব। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল জাপানি রাষ্ট্রদূতের সাথে আমাদের একটি বিশেষ বৈঠক নির্ধারিত রয়েছে। সেখান থেকেই পরবর্তী রূপরেখা আরও স্পষ্ট হবে বলে আশা করছি।”

টার্মিনাল পরিচালনা এবং নতুন করে টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে আশিক চৌধুরী সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বিষয়টিকে একটি ‘জি-টু-জি’ (সরকার টু সরকার) ইস্যু হিসেবে উল্লেখ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222