থার্ড টার্মিনাল ও হজ প্রস্তুতি নিয়ে কাজ শুরু: মন্ত্রী আফরোজা খানম রিতা

by Abid

সাব্বির আহমদ খাঁন>>  দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউজে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন দিন অফিস করেছেন। এর মধ্যেই থার্ড টার্মিনাল নিয়ে কীভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ শুরু হয়েছে। সামনে হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করা বড় অগ্রাধিকার। একই সঙ্গে প্রবাসীরা যেন বিমানবন্দরে নেমে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন দেখতে পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ে অনেক কাজ বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি বিষয় বুঝে নিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন জানিয়ে তিনি বলেন, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।

নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ি দীর্ঘদিন ধরে সংস্কারবঞ্চিত। এসব স্থাপনা সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া পদ্মা নদী ও এর তীরকে ঘিরে পর্যটন উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। নদীশাসনের মাধ্যমে পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ জেলা পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222