রাজধানী ঢাকার আজ কোথায় কোন কর্মসূচি?

by naymurbd1999@gmail.com

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। মঙ্গলবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বিজ্ঞাপন
banner

নরসিংদীর ৫ সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কর্মসূচি

ঢাকা বার্ন হাসপাতালে সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ডিএনসিসি ও ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

জিয়া উদ্যানে দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

তেজগাঁওস্থ ভূমি ভবনে সকাল ১১টায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিরোধীদলীয় নেতার কর্মসূচি

বিকেল পৌনে ৫টায় শেওড়াপাড়া মনিপুর স্কুল ব্রাঞ্চ-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাফরুল পশ্চিম থানার মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222