দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাই পলাতক

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হলে স্থানীয়দের তোপের মুখে পালিয়েছেন এক কসাই।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এই ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান— কসাই তারা মিয়ার বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিল। গরুটি গত রাতে মারা যায়। সেই রাতেই তিনি গরুটি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলেন। আজ সকালে মৃত গরুর মাংস বিক্রি করতে মৌলভীরচর বাজারে নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে এলে মাংস রেখেই পালিয়ে যান কসাই তারা মিয়া।

স্থানীয়রা আরও বলেন— কসাই তারা মিয়া মাংস বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করে ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজ করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চর আমখাওয়া ইউপির চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন— সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে গ্রাম পুলিশসহ আমি ও কয়েকজন সাংবাদিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যান।

বিষয়টি থানায় জানিয়েছি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222