কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

by Abid

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে সেচ খাল থেকে আলী হোসেন নামে ৪ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন সেচ খালের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। নিহত আলী হোসেন স্থানীয় কাদেরপুর গ্রামের কাতার প্রবাসী রহমত আলী কহনের ছেলে। গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে খেলতে খেলতে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222