মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠান জরিমানা

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ–বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতাল-এ অভিযান চালিয়ে অনুমোদনহীন কীট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় হাসপাতাল থেকে সংশ্লিষ্ট কীট জব্দ করা হয়।

একই দিনে জনকল্যাণ মেডিকেল হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ মেলে। একই আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222