রাষ্ট্রপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের

by Abid

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির স্পষ্ট করে বলেছেন যে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বৈপরীত্যপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রাষ্ট্রপতির বর্তমান বক্তব্যকে সত্য গোপন করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ৫ আগস্টের প্রেক্ষাপট নিয়ে রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা অস্বীকার করছেন। অথচ সেদিন তিনি যা বলেছিলেন, আজ তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন। কোটি কোটি মানুষের সামনে দেওয়া পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের এই বিশাল অমিল নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন–তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়।’

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে নতুন করে বিতর্ক ও আলোচনার ঝড় ওঠে। ওই সাক্ষাৎকারে পদত্যাগপত্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জামায়াত আমিরের এই বিস্ফোরক অভিযোগ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222