ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে পিআইও অফিসে ২ কর্মকর্তা আটক

by Fatih Work

ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক করার সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

দুদকের ফেনী-নোয়াখালী জোনের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না; ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222