সীমান্ত সংঘর্ষে ৩৩১ সশস্ত্র বিদ্রোহী নিহতের দাবি পাকিস্তানের

by Abid

আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ সংঘর্ষে ৩৩১ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযানে আরও পাঁচ শতাধিক বিদ্রোহী আহত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তারার উল্লেখ করেন যে, নিহতদের মধ্যে আফগান তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যাপক প্রাণহানির তথ্য সামনে এলো।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে পাকিস্তানি তথ্যমন্ত্রী আরও দাবি করেন, দেশটির সামরিক বাহিনী এই অভিযানে বিদ্রোহীদের ১০৪টি ঘাঁটি ধ্বংস করেছে এবং আরও ২২টি ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া বিদ্রোহীদের ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান অকেজো করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। অভিযানের বিস্তারিত তুলে ধরে আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের বিমানবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে অন্তত ৩৭টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে সীমান্ত পেরিয়ে আসা বিদ্রোহীদের দমনে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে ইসলামাবাদ দাবি করছে।

পাক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই সামরিক অভিযানগুলো মূলত আফগানিস্তানের নানগারহার, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে এবং পাকিস্তানের চিত্রল জেলার বিভিন্ন অংশে পরিচালিত হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর আন্তঃসীমান্ত তৎপরতা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েন চললেও এবারের সংঘর্ষ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অতীতের তুলনায় অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তানের এই দাবির প্রেক্ষিতে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222