বগুড়ায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

by Abid

আসন্ন উপনির্বাচন কেন্দ্র করে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় গিয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল তাঁর। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের তফশিল ঘোষিত হওয়ায় আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা থেকে সফরটি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের নির্ধারিত কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এ বিষয়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন
banner

রাজনৈতিক ও প্রশাসনিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাংবিধানিক বিধি অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, যার ফলে ওই আসনটি শূন্য হয়। শূন্য হওয়া এই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বর্তমানে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উপনির্বাচনের এই সময়ে প্রধানমন্ত্রীর সরকারি সফর ও কর্মসূচি পালন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222