আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক বিঘ্নের পর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্ধারিত নিরাপদ আকাশপথ ব্যবহার করে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সীমিত পরিসরের ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুটি পতাকাবাহী বিমান সংস্থা এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজও নিরাপদ বিমান করিডোর ব্যবহার করে দুবাই ও আবুধাবি থেকে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
