পাকিস্তানের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কুনা প্রদেশে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত

by Abid

আফগানিস্তানের কুনার প্রদেশে ডুরান্ড লাইনের পাশ্ববর্তী এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে আবাসিক এলাকা ও বাজার লক্ষ্য করে হামলা চালানোয় হাজার হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, সরাসরি যুদ্ধে আফগান বাহিনীর মোকাবিলা করতে ব্যর্থ হয়ে পাকিস্তান এখন নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিনঘর জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর এই নৃশংস হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিরপরাধ আফগান নাগরিক নিহত হয়েছেন এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানি গোলন্দাজ ও বিমান হামলায় অসংখ্য মসজিদ, ক্লিনিক, স্কুল এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

বিজ্ঞাপন
banner

তথ্যসূত্র: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222