বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অসহায় চালকের আহাজারি !

by naymurbd1999@gmail.com

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া(৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৬ মার্চ) বিকালে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে ভ্যানে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং ভ্যান গাড়ীটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ভ্যান চালক আকালু মিয়া সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, ‘আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম, এখন আমি কি করে খাব, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।’

এ ঘটনায় বৃদ্ধ আকালু মিয়ার মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি। তবে ছিনতাইকারীকে শনাক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222