বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যাকাত ব্যবস্থাপনা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)-এর নেতৃত্বে যাকাত বোর্ডের চেয়ারম্যান এবং আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় দেশে যাকাত ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যাকাতের অর্থ যথাযথভাবে ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে যাকাত বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান যাকাতকে দারিদ্র্য বিমোচনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের সামগ্রিক যাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন।
হাআমা/
