ধর্মমন্ত্রীর সঙ্গে জাতীয় ইমাম পরিষদের সৌজন্য সাক্ষাৎ

by hsnalmahmud@gmail.com

নবনির্বাচিত ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ।

সোমবার (৯ মার্চ) ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, সেক্রেটারি মুফতী আ ফ ম আকরাম হুসাইনসহ অন্যান্য নেতারা। এ সময় জাতীয় ইমাম পরিষদের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে দেশের মসজিদের ইমামদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং দ্বীনি খেদমত আরও গতিশীল করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের ধর্মীয় কার্যক্রম, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করা এবং ইমামদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে দেশের ধর্মীয় কার্যক্রম, মসজিদভিত্তিক শিক্ষা এবং ইমামদের কল্যাণমূলক উদ্যোগ আরও বেগবান হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222