ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া

by Fatih Work

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সম্মান’ ও সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অবৈধ’ ও ‘গুন্ডামির’ সঙ্গে তুলনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। উত্তর কোরিয়া জানিয়েছে, ‘একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার এই হামলা বিশ্ববাসীর প্রত্যাখ্যান করা উচিত।’

বিজ্ঞাপন
banner

এদিকে, ইরান সংকটের মধ্যেই উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি প্রদর্শনী অব্যাহত রেখেছে। বুধবার কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সর্বাধুনিক ও বৃহত্তম নৌ ধ্বংসকারী ‘চো হিওন’ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন। এটি ছিল এই ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণকালে কিম জং উন বলেন, একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত কাজ। উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দ্রুত পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222