ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে: সেভ দ্য উম্মাহ বাংলাদেশ

by hsnalmahmud@gmail.com

রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তারা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ফকিরাপুলে হোটেল সেন্ট্রাল ইনে সেভ দ্য উম্মাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সেভ দ্য উম্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুল মালিক চৌধুরী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, শায়েখ যোবায়ের গণী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম, মাওলানা তানজিল আমির, মাওলানা কাউসার আহমদ, মাওলানা বেলায়েত হোসাইন ও হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, বিশ্ব ইতোমধ্যেই নানা সংঘাত ও মানবিক সংকটে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করা মানবতার জন্য অত্যন্ত বিপজ্জনক। এর ফলে নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে এই সংঘাত নিরসনে এগিয়ে আসতে হবে। শক্তি প্রয়োগ নয়, বরং পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সংলাপের মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তারা আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষা করা সকল রাষ্ট্র ও মানবতার সম্মিলিত দায়িত্ব। তাই সকল পক্ষকে উত্তেজনা বৃদ্ধি না করে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222