ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সদর দফতরে ইরানের হামলা!

by Fatih Work

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে এবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’-এর সদর দপ্তর ও দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান এই বিধ্বংসী সংঘাতের ১৩তম দিনে বৃহস্পতিবার (১২ মার্চ) এই বড় ধরনের হামলার খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরান জানিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তাদের এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-র প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি লক্ষ্যভেদী ড্রোন ব্যবহার করে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের সদর দপ্তরে আঘাত হেনেছে। একই সময়ে ভূমধ্যসাগরীয় উপকূলের ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। ইরানের দাবি, তাদের ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইরান অন্তত চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন অংশে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

বিজ্ঞাপন
banner

হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া না গেলেও ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক না হলেও তারা মাঝারি মানের জখমপ্রাপ্ত। এছাড়া ১৫৭ জন সামান্য আহত এবং ১৮ জন মানসিক ট্রমার জন্য চিকিৎসা নিচ্ছেন। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দুই পক্ষই এখন মরণপণ লড়াইয়ে লিপ্ত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222