যুদ্ধের মাঝেও ইরান থেকে আসছে পণ্য, সুখবর দিলেন আফগান মুখপাত্র

by hsnalmahmud@gmail.com

ইরান থেকে আফগানিস্তানে বাণিজ্যিক পণ্য আমদানির প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে আফগানিস্তানের ইসলামিক আমিরাত। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রতি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া বাজারে পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকার।

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খাওয়াফ–হেরাত রেলপথের মাধ্যমে ইরান থেকে আফগানিস্তানে বাণিজ্যিক পণ্য আমদানির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, চলমান পরিস্থিতিতে পণ্য সরবরাহে কোনো ব্যাঘাত ঘটছে না।

বিজ্ঞাপন
banner

ইরানের রেলওয়ে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যবাহী শত শত ওয়াগন নিয়মিতভাবে আফগানিস্তানে পাঠানো হচ্ছে। এই পরিবহন প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বাভাবিকতা নেই।

মুখপাত্র আরও বলেন, পণ্য আমদানি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হচ্ছে— যেন তারা কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া বাজারে বাণিজ্যিক পণ্যের দাম বৃদ্ধি না করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলার পর আফগানিস্তানের বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে— এমন উদ্বেগ দেখা দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাণিজ্য ও পণ্য পরিবহন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সূত্র: হুররিয়াত

অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222