মোজতবা খামেনিকে নিয়ে নতুন বার্তা দিল ইরান

by Fatih Work

ইরানে যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার পুত্র মোজতবা খামেনি।

দায়িত্ব নেওয়ার পর এখনো জনসমক্ষে দেখা যায়নি ইরানের এই নতুন সর্বোচ্চ নেতাকে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়।

বিজ্ঞাপন
banner

এর মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তার বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন।

তবে এসব দাবি উড়িয়ে দিয়ে নতুন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন।

ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার ১২ মার্চ মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি লিখিত বিবৃতি দেন। টেলিভিশনে একজন উপস্থাপক সেই বিবৃতি পড়ে শোনান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222