শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস, বিকেলে সংবাদ সম্মেলন

by Abid

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের ঘোষণা ও সমসাময়িক ইস্যু নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে বর্তমান শিক্ষা পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় দেশের সকল গণমাধ্যমকর্মীদের এই ব্রিফিং কভারেজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে স্কুল পর্যায়ে দীর্ঘদিনের আলোচিত ও বিতর্কিত ‘লটারি প্রথা’ বাতিল সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসতে পারে। অনেকদিন ধরেই অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে লটারির পরিবর্তে মেধাত যাচাইয়ের লক্ষ্যে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছিল। শিক্ষামন্ত্রী আজ এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত ও নতুন রূপরেখা স্পষ্ট করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা স্তরে চলমান প্রশাসনিক স্থবিরতা কাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের প্রক্রিয়াটি আজই চূড়ান্ত সুরাহা হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভর্তি পদ্ধতিতে পরিবর্তন এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের শিক্ষা প্রশাসনে নতুন গতিশীলতা ফিরে আসবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নতুন কারিকুলাম ও আগামী শিক্ষাবর্ষের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোকপাত করতে পারেন। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সঠিক পদ্ধতি ফিরিয়ে আনা এবং উচ্চশিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য বলে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222