সাবেক সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের মৃত্যুবার্ষিকী পালিত

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি ও চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) নরসিংদীর আরশীনগরের বটমূলে এছাক স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এছাক স্মৃতি সংসদের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী এবং নরসিংদী-৫ আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

বিজ্ঞাপন
banner

আলোচনা সভায় বক্তারা মরহুম সামসুদ্দীন আহমেদ এছাকের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের স্মৃতি চারণ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় তোরণ ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ গণভোজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সামসুদ্দীন আহমেদ এছাক ২০০৫ সালের ২৭ মার্চ ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার ও সুরকার ছিলেন।

 টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222