১৫৫ টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

by Abid

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে দোকানের বাকি মাত্র ১৫৫ টাকা নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানদার জালাল মিয়া ক্রেতা রসম আলীর কাছে ১৮৫ টাকা পাওনা দাবি করেন। বিপরীতে রসম আলী মাত্র ৩০ টাকা দেনা আছেন বলে জানান। এই তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222