হাতিরপুলে দোকানে অগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

by Abid

রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তাৎক্ষণিক ও সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের একটি খাবার হোটেলে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পরপরই পলাশী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা তা সফলভাবে নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

 টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222