ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ করা হয়েছে।
বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানামন্ত্রীর কার্যসূচির এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে আজ সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্য প্রদানকালে একজন সংসদ সদস্য সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সপ্তাহের প্রতি বুধবার যদি প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব বরাদ্দ রাখা হয়, তবে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রাণবন্ত হবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই প্রস্তাবের প্রেক্ষিতে বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদে আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টিএইচএ/
