32
রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তুরাগের রানাভোলা এলাকার আব্দুর রহমান হাই স্কুলের সংলগ্ন ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। জনবহুল এলাকায় আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টিএইচএ/
