আন্তর্জাতিক ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) হাতেই আসছে তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় টিভিকে এগিয়ে গেছে। সমর্থন পেয়েছে বড় দুই দলের। মূলত, কংগ্রেস ও বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা।
শুক্রবার (৮ মে) স্থানীয় সময় বিকেলে, কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএম টিভিকে’কে সমর্থন জানিয়েছে। এরই মধ্য দিয়ে গত চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে যে অচলাবস্থা চলছিলো, সেটির অবসান ঘটলো।
নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে পায় ১০৭টি আসন। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ম্যাজিক ফিগার ১১৮টি আসন।
