নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে আমরা গভীর শোক জ্ঞাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ মে) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,তাঁর ইন্তেকালে দেশের ইসলামী অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি আজীবন দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত থেকে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
এমকে/36news
