আসামে ৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

by Abid

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪.৪ মাত্রার একটি মাঝারি  ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আসামে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি জেলা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন
banner

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির গভীরতা সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব না হলেও এটি বেশ অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় কম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়। আসামের যে বিস্তৃত অঞ্চলজুড়ে এই ভূমিকম্প সংঘটিত হয়েছে, সেখানে তীব্র কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণত গভীর স্তরে উৎপন্ন ভূমিকম্প অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লেও অগভীর কম্পন নির্দিষ্ট এলাকায় বেশি প্রভাব ফেলে।

এদিকে ভারতের আসামে এই ভূকম্পনের পরপরই বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ এই কম্পন তীব্রভাবে অনুভব করার কথা জানান। দুপুরের দিকে হঠাৎ এই কম্পনে অনেককে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখা যায়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পের ফলে বাংলাদেশ বা ভারতের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222