বজ্রপাতে এক এনসিপি নেতাসহ দুইজনের মৃত্যু, আহত ১

by hsnalmahmud@gmail.com

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) :: জামালপুরের মাদারগঞ্জে ধান খেতে কাজ করার সময় মজনু মিয়া (২৪) এবং সদর উপজেলায় বাড়ির সামনে কাজ করার সময় ফারুক আহমেদ (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আফছার আলী নামে একজন আহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এবং সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আড়ংহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত মজনু মিয়া (২৪) কামারপাড়া এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে এবং জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। নিহত ফারুক আহমেদ (৩৫) আড়ংহাটি এলাকার আফছার আলীর ছেলে। আহত হয়েছেন আড়ংহাটি এলাকার আফছার আলী।

নিহত মজনু মিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশে ধান খেতে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার সদস্য আবু তালেব জানান, বৃষ্টি থামার পর পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন- দুপুরে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে নিহত ফারুক আহমেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন ফারুক আহামেদ। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা আফসার আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মেষ্টা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান বলেন, ফারুক আহামেদ একজন কৃষক ছিলেন। দুপুরে খড় তোলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার বাবা আহত হন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222