নরসিংদীতে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বয় সভা অনুষ্ঠিত

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন
banner

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকারিতা বাড়াতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতারের উপস্থিতিতে সভায় আরও অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা।

এছাড়াও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের দফতর সম্পাদক ওমর ফারুক, মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ যুবাইর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জান্নাত মহলসহ জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222