আসামির জামিনে কাফনের কাপড় পরে মানববন্ধন

by Masudul Kadir

পটুয়াখালীর বাউফলে হানি ট্র্যাপ, চাঁদাবাজি, মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার আজাহার খানের জামিনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা দাফনের কাপড় পরে প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিনে বের হয়ে আজাহার খান প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি। মামলা করার পরও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আমরা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তাই দ্রুত আজাহার খানকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী মিজানুর রহমান কাফনের কাপড় পরিহিত অবস্থায় বলেন, ‘আমাদের অভিযোগের পর আজহার গ্রেপ্তার হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিনে বের হয়ে আবার অস্ত্রের মহড়া দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমি এখন জঙ্গলে আশ্রয় নিয়েছি।

আমি চাই, এ সন্ত্রাসী আজহারকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যাতে ভবিষ্যতে আমার মতো আর কাউকে তার হাতে হেনস্তার শিকার হতে না হয়।’

তিনি আরও বলেন, ‘আদাবাড়িয়ার হাজিরহাট বন্দরে প্রায় ১০০ ব্যবসায়ীর কাছ থেকে পিস্তল, ছুরি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক কোটিরও বেশি টাকা চাঁদা আদায় করেছে আজহার। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।’

আরেক ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘আমাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222