প্রাইভেট কারে সাহেবি স্টাইলে মাদরাসার দানবাক্স লুট

by Masudul Kadir

সিলেট প্রতিনিধি :: বিস্মময়কর হলেও সত্য, সিলেটে এবার লুট হয়েছে মাদরাসার দানবাক্সের টাকা। তাও আবার প্রাইভেট কারযোগে এই লুটের ঘটনা ঘটানো হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। এর আগে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখসহ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দু’জন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে।

বিজ্ঞাপন
banner

তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টর সহ আমাদের একটি দল কাজ করছে৷

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222