ব্যাংক-পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নিতে এসে ধরা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: প্রতারকের দশ দিন আর ভালো মানুষের একদিন। ব্যাংকে আর পুলিশে চাকুরি দেওয়ার প্রতারণা করে তারা। এবার পড়েছে ধরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর হাতে রাজধানীর পল্টন থেকে ব্যাংক, হাসপাতাল ও পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার কট।

বুধবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে অভিযান রাজারবাগ পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো- মো. শাফায়াত হোসেন শেখ (৫৫) ও এনামুল হক আকবর (৬৩)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং চাকরিপ্রার্থীদের দেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার একটি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।

গ্রেফতার শাফায়াত হোসেন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দিতেন।

বিকেলে মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমি চাকরিপ্রার্থীর মামা সেজে সেখানে যাই। গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। পরে একজনের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করি, টাকা কাকে দিতে হবে। সে জানায়, তারা আরও চার-পাঁচজনকে চাকরি দিয়েছে। আজ টাকা দিয়ে মেডিকেল চেকআপ করলে সন্ধ্যার দিকে নিয়োগপত্র দেওয়া হবে। এরপর আমরা তাদের গ্রেফতার করি।’

সিআইডি ঢাকা মেট্রো (পশ্চিম) অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং আরও কোনো ভুক্তভোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার কার্যক্রম চলমান রয়েছে।’

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, গ্রেফতারকৃত মো. শাফায়াত হোসেন শেখের বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222