মেহেরপুরে পুকুরে ডুবে মারা গেল মাদরাসা ছাত্র রামিম

by Masudul Kadir

মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামিম (৮) নামের এক মাদরাসাছাত্র গিয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারটি বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়তপাড়া এলাকায় বসবাস করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধু সিয়ামের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল রামিম। একপর্যায়ে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরে স্থাপন করা বাঁশের তৈরি একটি মাচার ওপর উঠলে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

রামিমকে পানিতে তলিয়ে যেতে দেখে তার বন্ধু পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার জানান, হাসপাতালে আনার প্রায় আধা ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222