আফগানিস্তানে ইসলামি শরিয়া বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য : তালেবান নেতা

by Fatih Work

আফগানিস্তানে ইসলামি শরিয়া বাস্তবায়নই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিচারমন্ত্রী আব্দুল হাকিম শর’ই।

তিনি বলেন, আফগানিস্তানে একটি কার্যকর ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য লিখিত আইন এবং বৈধ নথিপত্র অপরিহার্য। তিনি সরকারি দপ্তরগুলোকে ইসলামি আমিরাতের সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

বুধবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

এই বক্তব্যের পূর্বে, গত বছরের ডিসেম্বরে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবিরও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেছিলেন, আফগান জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্তুষ্ট করতে নয়, বরং ইসলামি আইন বাস্তবায়নের জন্য ২০ বছর সংগ্রাম করেছে।

এদিকে, পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করলেও, মাওলানা কাবির তার বক্তব্যে জানান, বর্তমান আফগান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরও বেশি সংযুক্ত, এবং বহু দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূত্র: তোলো নিউজ

এমএনএএস/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222