নিজস্ব প্রতিবেদক >>
খতমে নবুওয়ত সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উলামা পরিষদের কমিটিতে আল্লামা আব্দুল আউয়ালকে সভাপতি, মুফতি জাকির কাসেমীকে সেক্রেটারি ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটিতে মাওলানা আব্দুল কাদিরকে জেলা সভাপতি, মাওলানা মামুনুর রশীদকে জেলা সেক্রেটারি মনোনিত করা হয়।

সভায় উপস্থিত উলামায়ে কেরামের একাংশ -ছবি : ৩৬নিউজ
সভায় নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়তের কমিটি গঠনের জন্য প্রত্যেক থানা থেকে আগত মেহমানদের মতামতের ভিত্তিতে শীর্ষ আলেমসহ ৩ জনকে আহলে শুরা ও ৫১ সদস্য বিশিষ্ট ২টি কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ পরিষদের সদস্য সংখ্যা হবে ৩১৩ জন। সভায় বিভিন্ন থানা থেকে প্রায় ৩ শতাধিক উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখছেন আল্লামা আব্দুল আউয়াল -ছবি : ৩৬নিউজ
সভায় উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, কাশীপুর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, আলীরটেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, মাওলানা মুফিজুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, দারুল কোরআনের মুহতামিম মুফতি মামুনুর রশীদ, দেওভোগ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহমান, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মুফতি ইমরান হোসাইন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মুফতি মামুন ফেরদাউস, হাজিপাড়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি মাহমুদুল হাসান, সোনারগাঁওয়ের মাওলানা উবাইদুল কাদের নদভী, বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, রূপগঞ্জের মাওলানা তানঈম মাদানী, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, তালতলা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, উলামা কল্যাণ সভাপতি মুফতি ফয়জুল্লাহ, সিরাজুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদ প্রমুখ।
এনএ/
