নিজস্ব প্রতিবেদক>>
খতমে নবুওয়ত সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় মাওলানা আব্দুল কাদিরকে সভাপতি, মাওলানা আবু সায়েম খালেদকে সিনিয়র সহসভাপতি, মাওলানা মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক, মাওলানা মহিউদ্দীন খানকে সহসাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
এ সময় জেলার বিভিন্ন থানা থেকে আগত প্রায় ৩ শতাধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, কাশীপুর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, আলীরটেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, মাওলানা মুফিজুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, দেওভোগ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহমান, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মুফতি ইমরান হোসাইন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মুফতি মামুন ফেরদাউস, হাজিপাড়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি মাহমুদুল হাসান, সোনারগাঁওয়ের মাওলানা উবাইদুল কাদের নদভী, বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, রূপগঞ্জের মাওলানা তানঈম মাদানী, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, উলামা কল্যাণ সভাপতি মুফতি ফয়জুল্লাহ, সিরাজুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদ প্রমুখ।
এএ/
