বিশ্ব ইজতেমা ময়দানে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেওলা

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক>>

টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইবরাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮ তম টঙ্গী বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন
banner

বয়ানের তরজমা (অনুবাদ) করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের আহমাদ।

৩৬ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

সরেজমিনে দেখা যায়, প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন। নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।

এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বে অংশগ্রহণ করছে ঢাকার একাংশসহ ৪১টি জেলার তাবলীগের সাথীরা।

এদিকে, তৃতীয় পর্ব শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা। শেষ ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

কেএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222