বিশ্ব ইজতেমায় আগামীকাল জুমার নামাজ পড়াবেন যিনি

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক>>

টঙ্গীর তুরাগ নদের তীরে আলমি শুরার বিশ্ব ইজতেমায় আগামীকাল অনুষ্ঠিত হবে অন্যতম বৃহৎ জুমার নামাজ। এতে অংশ নিতে আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন ছুটে আসছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন
banner

তথ্য বলছে, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। এ ছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে মুসলিমরা ইজতেমা ময়দানে ছুটে আসবেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আগামীকাল জুমার নামাজে ইমামতি করবেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের।

এর আগে বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222