বিশ্ব ইজতেমায় আরও একজনের মৃত্যু

by Fatih Work

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ইজতেমার আয়োজক শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আট ব্যাক্তির মৃত্যু হলো।

মৃত সাইফুল ইসলাম নরসিংদীর মাধবদীর ইমাম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
banner

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে সূত্র জানায়।

এর আগে মারা যাওয়া সাত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মসজিদপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. ওয়াহিদ (৫০), ভোলার চরফ্যাশনের হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ জেলা সদরের রমিজ উদ্দিন (৫৫), একই জেলার বাহুবল থানার ইয়াকুব আলী (৬০), খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সাবেদ আলী (৭০)।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222