মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

by Nur Alam Khan

রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার করতে পারবে না।

মন্ত্রণালয়টি জানিয়েছে, শুধু ছবি বা ভিডিও নয়, নামাজের সময় কোনো মিডিয়া লাইভ সম্প্রচারও করতে পারবে না।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয় ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশিকাগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং মসজিদের অভ্যন্তরে যথাযথ সাজসজ্জা ও ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের লক্ষ্য হলো মসজিদের পবিত্রতা ও নামাজের পরিবেশ রক্ষা করা ও যাতে কোনো ঝামেলা জামাতগুলোতে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা।

নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় সাধারণত প্রতি বছর রমজানের আগে এই ধরনের নির্দেশিকা জারি করে।

মক্কা ও মদীনা মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস রমজান মাসে উচ্চমানের সেবা ও কর্মসূচি প্রদানের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি বলেন, মন্ত্রণালয় রোজার মাসে অপারেশনাল পরিকল্পনার ডিজিটাইজেশন বাড়াবে। যাতে ওমরাহ পালনকারী ও দুই মসজিদে ভ্রমণকারীরা ভালো সুফলভোগ করতে পারেন।

সূত্র: গাল্ফ নিউজ

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222