প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান কর্মসূচি ঘোষণা

by Nur Alam Khan

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এ ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। আমরা মনে করেছিলাম চরম জুলুম-নির্যাতনের শিকার আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।

তিনি আরও বলেন, এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222