রমজান উপলক্ষে ১ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

by Nur Alam Khan

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানায়।

বিজ্ঞাপন
banner

এছাড়া, রমজান উপলক্ষে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তা করার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, মুক্তি পাওয়া বন্দিরা যেন নতুন জীবন শুরু করতে পারে এবং তাদের পরিবার যাতে কোনো ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পায়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, পবিত্র রমজান মাসের শুরু সম্পর্কে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১ মার্চ থেকে আরব বিশ্বে রমজান শুরু হবে। তবে, ২৮ ফেব্রুয়ারি যদি চাঁদ দেখা যায়, রমজান শুরু হবে সেইদিন থেকেই। যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান ২ মার্চ থেকে শুরু হবে।

রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসে ইবাদত-বন্দেগি ও দান-খয়রাত বেড়ে যায়। আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মুসলিম এই মাসে রোজা রাখেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222