পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ইফার বর্ণাঢ্য র‌্যালি

by Nur Alam Khan

পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করেছে।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে র‌্যালিটি শুরু হয়।

বিজ্ঞাপন
banner

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্দেশ্য ছিল পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগান ও মুখরিত শব্দে রমজানের মহিমা তুলে ধরেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান’, ‘রামজানের পবিত্রতা রক্ষা করো’, ‘অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো’, এবং ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধ করো’ সহ আরও নানা প্রতিবাদমূলক স্লোগান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান র‌্যালি শেষে এক বক্তব্যে বলেন, “এ র‌্যালির আয়োজন মূলত জনসচেতনতা সৃষ্টির জন্য, যাতে রমজান মাসের পবিত্রতা রক্ষা করা যায় এবং মুসলিম উম্মাহর মধ্যে ইসলামি মূল্যবোধ আরও দৃঢ় হয়।”

এ ছাড়াও র‌্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মোঃ আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মানুষেরা উপস্থিত ছিলেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222