শবে কদরের সন্ধান নাজাতের ১০ দিনে

by naymurbd1999@gmail.com

রমজান মাসের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় ‘নাজাতের দশক’। এই সময়ে মহান আল্লাহ তাঁর অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।

রমজানের শেষ ১০ দিনের ইতিকাফে যে ফজিলতরমজানের শেষ ১০ দিনের ইতিকাফে যে ফজিলত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর: ৩)। এই মহিমান্বিত রাত পাওয়ার সর্বোত্তম উপায় হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১,২৩, ২৫,২৭ ও ২৯ তম রাতে) বেশি বেশি ইবাদত করা।

বিজ্ঞাপন
banner

শবে কদরের বিশেষ দোয়া
রাসুল (সা.) এই রাতের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন।’ (জামে তিরমিজি)

ইতিকাফ: আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম
শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। দুনিয়াবি কোলাহল ছেড়ে আল্লাহর ঘরে (মসজিদে) অবস্থান করা আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির এক অনন্য সুযোগ। যারা পূর্ণ ১০ দিন ইতিকাফ করতে পারেন না, তারা সুযোগমতো নফল ইতিকাফও করতে পারেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222